1. admin@bogurapost.com : admin :
ঈদের ছুটিতে চিকিৎসাসেবা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিদের্শনা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঈদের ছুটিতে চিকিৎসাসেবা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিদের্শনা

  • আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২৪০ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করলেও সারাদেশের সব সরকারি হাসপাতাল খোলা রয়েছে। ঈদের সময়ও দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ছুটছেন অনেকে। ছোট ছোট আঘাত ও ক্ষতের ঘটনায় প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগীরা। কিন্তু হাড় ভেঙে যাওয়া কিংবা বড় ধরনের ক্ষতি হওয়া ব্যক্তিদের ছুটতে হচ্ছে হাসপাতালে। এ অবস্থায় হাসপাতালে পৌঁছানোর পরও রোগীর ভিড়ে অনেকেরেই চিকিৎসাগ্রহণে বিলম্ব হচ্ছে।

এদিকে, চিকিৎসাসেবার সংকট গুরুত্ব বুঝতে পেরে এগিয়ে এসেছে স্বাস্থ্য অধিদফতর। এরই মধ্যে নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি। ঈদের ছুটিতে রোগীদের যেন কষ্ট না হয়, সেজন্যই নির্দেশনা জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রধান নির্দেশনাসমূহ সংক্ষেপে—

১. জরুরি বিভাগে ডিউটিতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে, প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিতে হবে।

২. লেবার রুম, জরুরি অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ল্যাব ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।

৩. ঈদের আগে-পরে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে পর্যাপ্ত জনবল বজায় থাকে।

৪. প্রতিষ্ঠানের প্রধানকে জনস্বার্থ ও জরুরি সেবার ধারাবাহিকতা বিবেচনায় রেখে ছুটি অনুমোদন করতে হবে।

৫. জেলা পর্যায়ে কর্মীদের মধ্যে সমন্বয় থাকতে হবে এবং সিভিল সার্জন বা বিভাগীয় পরিচালকদের আগেই জানাতে হবে।

৬. বিভাগীয় প্রধানদের প্রতিদিনের কার্যক্রম তদারকি করতে হবে এবং এক্স-রে ও ল্যাবসহ গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক সেবাসমূহ সচল রাখতে হবে।

৭. জীবনরক্ষাকারী ওষুধ, স্যালাইন, রিএজেন্ট ও সার্জিকাল সরঞ্জামের পর্যাপ্ত মজুত থাকতে হবে।
অ্যাম্বুলেন্স সার্ভিস সর্বদা সচল রাখতে হবে।

৮. হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক।
অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৯. প্রতিষ্ঠান প্রধানদের ডিউটিরত স্টাফদের সঙ্গে যোগাযোগে থাকতে হবে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে হবে।

১০. যদি প্রধান কর্মকর্তা ছুটিতে থাকেন, তাহলে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তার যোগাযোগ তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।

১১. ঈদের দিন ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করতে হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা উপস্থিত থেকে তা বিতরণ নিশ্চিত করবেন।

১২. বহির্বিভাগ (ওপিডি) ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না— কিছুটা নমনীয়তা রাখা হলেও মূল নিয়মটি বজায় থাকবে।

বেসরকারি হাসপাতালের জন্য নির্দেশনা:

১. নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা জরুরি ও মাতৃত্বসেবা নিশ্চিত করতে হবে।

২. প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে রেফারকৃত রোগীর জন্য পরিবহনের ব্যবস্থা করতে হবে।

৩. কোনো জরুরি অবস্থা বা দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ডিজিএইচএসকে জানাতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews