1. admin@bogurapost.com : admin :
এক ডজ্জন মামলার আসামী বগুড়া সদর উপজেলা আ'লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রী গ্রেপ্তার - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

এক ডজ্জন মামলার আসামী বগুড়া সদর উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার
নিজস্ব প্রতিবেদক
ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে গনহত্যাসহ ১২টি  মামলার এজাহার নামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রীকে ঢাকা হতে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান (শফিক) এবং তার স্ত্রী, মোছা: লিপি আক্তার সাবেক  বগুড়া জেলা পরিষদের সদস্য -কে  বুধবার  রাত ৮ ঘটিকায় ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে।
বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া মুখপাত্র)  সুমন রঞ্জন সরকার।
উল্লেখ্য, আবু সুফিয়ান (শফিক) এর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই -আগস্টের  একাধিক গনহত্যা মামলা সহ মোট ১২ (বার)টি মামলা রয়েছে।এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews