1. admin@bogurapost.com : admin :
এস আলম পরিবারের ৩৬৮ কোটি টাকার জমি জব্দের আদেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এস আলম পরিবারের ৩৬৮ কোটি টাকার জমি জব্দের আদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫শ টাকার জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক আবু সাইদ সম্পদ জব্দের এ আবেদন করেন।

জব্দাদেশ হওয়া সম্পদ হলো- চট্টগ্রামের ১৮ নং ওয়ার্ড এলাকায় দশমিক ১৬৩৭ একর জমি, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডের আরেকটি জায়গা, যার পরিমাণ দশমিক ১৩৫০ একর, মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। চট্রগ্রামের ১ নং পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি। এটির মালিক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। ওই ইউনিয়নেই দশমিক ৯০ একর জমি। যার মূল্য ৩৭ লাখ ৪৮ হাজার টাকা। একই ইউনিয়নের ১ দশমিক ২০ একর জমি। মূল্য ৬০ লাখ টাকা।

এস আলম কোল্ড স্টিল লিমিটেডের জমিগুলো হলো- পটিয়া উপজেলায় দশমিক শূন্য ৬ একর, মূল্য ৩০ হাজার টাকা। পটিয়ার শিকলবাহা ইউনিয়নের এক কানি দুই কড়া এক কন্ঠ দশ তিল, যার মূল্য ২১ লাখ টাকা। একই এলাকার দশমিক ২৮ একরের আরেকটি জমি। মূল্য ১৪ লাখ টাকা। দশমিক ৪১৫০ একর, মূল্য ২১ লাখ টাকা। দশমিক ২৬ একর যার মূল্য ১৩ লাখ টাকা। দশমিক ৩২ একর মূল্য ১৬ লাখ টাকা। দশমিক ৮০ একর ৩১ লাখ ৫০ হাজার টাকার জমি। দশমিক ১৪ একর মূল্য ৮০ হাজার টাকা। শূন্য দশমিক ৬ একর, মূল্য ৩০ হাজার টাকা। দশমিক ১৮৫০ একর মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। দশমিক শূন্য ৬ একর। মূল্য ৩ লাখ। দশমিক ১৫ একর ৭ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ৫৭৫০ একর, যার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ১২ একর। যার মূল্য ৬০ হাজার টাকা। ১২ হাজার টাকার দশমিক শূন্য ৫ একর জমি।

নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের ১ দশমিক ৩৮৫০ একর জমি ও ২ হাজার বর্গফুটের সেমি পাকা গৃহ যার মূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা। ২ একর জমি, মূল্য ৭ কোটি ৭০ লাখ। দশমিক ৩৬৩৬ একর এর মূল্য ১ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকা। দশমিক ৩৪৬৯ একর,  ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা। ১ দশমিক ৮২৪৩ একর জমি যার মূল্য ৬ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা। ৩ দশমিক ৮২৬৪ একর জমির মূল্য ১২ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার। ২ দশমিক ১৮৮৯ একর। মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার।

ডেলটা অয়েল রিফাইনারি লিমিটেডের ১ দশমিক ২১৫০ একর এবং ১৫শ বর্গফুটের পাকা গৃহ, যার মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার। দশমিক ১৭ একর ও ৫শ বর্গফুটের সেমি পাকা গৃহ। মূল্য ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ৩৬৫০ একর যার মূল্য ৭৩ লাখ টাকা৷ ১ দশমিক ৬৩৫০ একর যার মূল্য ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

সানম্যান টেক্সটাইল মিলস লি. মেজর (অব.) আব্দুল মান্নান, চট্রগ্রামের সীতাকুণ্ড থানার কেশবপুরে এক দশমিক ৮৯ একর, মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা। ১ দশমিক ৪৬ একর এর মূল্য ২ লাখ ৩৭ হাজার। এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ৯ দশমিক ৪৩ একর জমি। যার মূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। ৯ দশমিক ৪৩ একর, মূল্য ৮২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। সাইফুল আলমের নিজ নামে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ২৩  দলিলের ৪ দশমিক ৭০৭ একর জমি। যার মূল্য ৫ লাখ টাকা। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলের কাছ থেকে গুলশানের ২ এর ১০ কাঠা বা ১৬ দশমিক ৫০ শতকের জমি। মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল ইসলামের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজতুরি বাজারের ৯০ দশমিক ৮৮ শতাংশ ও ৩ হাজার বর্গফুটের ১ তলা দালান। মূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা। ব্লাইন্ড লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালকের আহসানুল আলম ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা বা ৩৩ শতাংশ জমি। মোট ৫৮ দশমিক ১৬৪৬ একর জমি। যার মূল্য ৩শ ৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫শ টাকা।

আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ খতিয়ে দেখার অভিযানকালে অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। এ সম্পদ ক্রোকের (জব্দ) আদেশ প্রদান না করা হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews