1. admin@bogurapost.com : admin :
কক্সবাজারে ডিসির গাড়ির ধাক্কায় ২ বছরের শিশু নিহত, মা আহত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কক্সবাজারে ডিসির গাড়ির ধাক্কায় ২ বছরের শিশু নিহত, মা আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকায় জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় মোহাম্মদ তানজিম (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মা রুবিনা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে প্রশাসনিক কাজে গাড়ি নিয়ে উখিয়া যাচ্ছিলেন। কাইম্যারঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে পথচারী মা ও সন্তানের ওপর ছিটকে পড়ে। এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক আরও বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের গাড়ির ডান পাশে ছিল। কিন্তু আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews