1. admin@bogurapost.com : admin :
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারকে লন্ডন পাঠাতে পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে তিনি বলেন, ‘আমার মায়ের জন্য পরিবহন ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা করায় আমি কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞ। এটি তাঁর চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তারেক রহমান আরও বলেন, ‘আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই উদার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাতার ও বাংলাদেশের মধ্যে স্থায়ী ও বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছি।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য (৮ জানুয়ারি) ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন।

বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সরাসরি উদ্যোগে বিশেষায়িত এই বিমানের ব্যবস্থা করা হয়।

এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেটি সব ধরনের চিকিৎসার সুযোগ-সুবিধা সজ্জিত। বিমানের অভ্যন্তরে ইনটেনসিভ কেয়ার ইউনিট, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা এবং লাইফ সাপোর্ট সিস্টেমসহ সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি রয়েছে। যাত্রাকালে তার সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সিং টিম, যারা পুরো পথ তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। লন্ডনে চিকিৎসা শেষে তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews