1. admin@bogurapost.com : admin :
কামড় দেওয়ার পর সাপকে নিয়ে স্কুলছাত্রীর টিকটক, অতঃপর... - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কামড় দেওয়ার পর সাপকে নিয়ে স্কুলছাত্রীর টিকটক, অতঃপর…

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৩২ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি

নবম শ্রেণির ছাত্রী তানিয়া (১৫)। পড়াশোনার পাশাপাশি টিকটক করা তার নেশা। গত ২৫ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বাথরুমে যাওয়ার সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। বিষয়টি আমলে না নিয়ে লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে টিকটক করেন তানিয়া।

এরপর বিষক্রিয়া শুরু হলে মাকে জানায়। তার মায়ের চিৎকারে বাবা এসে ক্ষতস্থানের ওপরে বাঁধন দিয়ে রাতভর এলাকার বিভিন্ন ওঝার কাছে নিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। তাতে পরিস্থিতি আরো অবনতি হলে ভোররাতে তানিয়াকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততক্ষণে মেয়েটি কোমায় চলে যায়। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তালম ইউনিয়নে।

তানিয়ার বাবা আবু তাহের বলেন, তানিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাওয়ায় আমরা আল্লাহর নাম নেয়া ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। এ সময় চিকিৎসকরা জরুরিভাবে বোর্ড বসিয়ে মৃত সাপের ছবি দেখে সাপের প্রজাতি চিহ্নিত করেন। সে অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়।

তিনি জানান, অ্যান্টিভেনম দেওয়ার পর ধীরে ধীরে কোমায় থেকে স্বাভাবিক হতে থাকে এবং ঘটনার দুই দিন পর তানিয়ার জ্ঞান ফিরে আসে। বর্তমানে সে সুস্থ রয়েছে। তবে চিকিৎসকরা আরো কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে বলেছেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews