বগুড়াপোস্ট ডেস্ক
শরীয়তপুরে স্লোগান দিতে দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পালং বাজারে অবস্থিত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙানো হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজার এলাকায় অবস্থিত দলটির কার্যালয়টি খুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রের ভাষ্য মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত ব্যক্তি পালং বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের সবার মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। তারা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে কিছুক্ষণ অবস্থান নেন। পরে তারা স্থান ত্যাগ করেন।
এ ঘটনার প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply