1. admin@bogurapost.com : admin :
কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার
কাহালু ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  কাহালুর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ ১/২০২৪-২৫  মৌসুমে ২৭০ জন কৃষকের মাঝে উফশী আউশ এবং ২০ জন কৃষকের মাঝে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির  আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  এ কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হাবীব।
এ প্রণোদনার আওতায় প্রতি কৃষক ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি আউশ ধানের বীজ ও  এক কেজি করে তিল বীজ পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ  আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাশরুবা আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মীর কাশিম আলী, উপজেলা উপ সহকারি  উদ্ভিদ সংরক্ষণ  কর্মকর্তা মাসুদ রানা, কৃষক আব্দুল জোব্বার সহ কৃষক কৃষাণী গন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews