1. admin@bogurapost.com : admin :
কাহালুতে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে  বিজয় মেলার উদ্বোধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কাহালুতে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে  বিজয় মেলার উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার
কাহালু(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে৷ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা আফরোজ। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হলে ৬,৪০ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে  পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিন আফরোজ। এরপর  একেএকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কাহালু থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ সহযোগি সংগঠন,  উপজেলা আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, প্রেসক্লাব, আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোটরশ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের  আবাসিক মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয়  পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মেরিন আফরোজ ও কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান। এসময়  উপজেলা নিবাহী কর্মকর্তা  সংক্ষিপ্ত  পরিসরে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যের মার্চপাস্ট  পরিদর্শন করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।  সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিন আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি, কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজিবর রহমান প্রমূখ । সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে ফিতা কেটে বিজয় মেলার  আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি কাহালু থানা  অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মোকলেসুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। বিজয় মেলায়  পিঠা উৎসব, কারু কার্য, মাটির পাত্র ও খেলনা সহ  মোট ৮ টি স্টল স্থান পেয়েছে।  দিবসটি উদযাপন উপলক্ষ্যে হাসপাতাল,ভবঘুরে ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।  বাদ জোহরের শহিদদের রুহের মাগফেরাত কামনা উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews