নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে অপপ্রচার রোধ করার জন্য গঠিত সংগঠন বীরযুক্তিযোদ্ধার সন্তান ঐক্যজোট আয়োজনে শনিবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সম্মন ঐক্যজোটের আহবায়ক এ.এইচ.এম সুলতান মাহমুদ প্রিন্স এর সভাপতিত্বে ও সন্তান কমান্ড এর সাধারন সম্পাদক ও অত্র সংগঠনের সদস্য সচিব মোঃ আজিজুর রহমান সুমন এর সঞ্চালনের উক্ত মানববন্ধনে ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ কহুল আমিন বাবলু, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ খান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারী, সন্তান কমান্ডের সভাপতি পাভেল রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ডের সভাপতি শাহিনুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক সোহেল রানা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রাশেদুল হাসান, যুগ্ম সাধারন সম্পাদক আহসান কবীর জিতু, সাংগঠনিক সম্পাদক সজিব উদ্দিন, সন্তান কমান্ডের সদস্য মশিউর রহমান বিপ্লব, ওবায়দুর রহমান, কামরুজ্জামান স্বপন, রনজু সরকার, শাকিল মাহমুদ, অমিতাভ সাহা সহ বিপুল সংখ্যক বীরমুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানব বন্ধন হতে কোটাকে ইস্যু করে স্বাধীনতার চেতনা বিরোধী সকল শক্তিকে প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। চলমান কোটা বিরোধী আন্দোলনের তীব্র নিন্দা জানিয়ে বক্তরা জানান, আমরা দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করি, মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। কোটা বিষয়ে বীরমুক্তিযোদ্ধার সন্তানরা আদালতের আশ্রয় নিয়েছে, এর ফলাফল আদালতের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। বীরমুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা বলেন, কোটা আমাদের জাতির পিতার দেয়া উপহার। এই কোটা স্বাধীনতার পর মাত্র কয়েক বছর কার্যকর ছিল। যেখানে বীর মুক্তিযোদ্ধার খুব কম সংখ্যক সন্তানবৃন্দ এই সুবিধা নিতে পেরেছেন। তাই বর্তমান সমাজে মাখা উচু করে দাঁড়াতে এবং প্রশাসনে স্বাধীনতার চেতনাধারী আমলা নিয়োগের জন্য বীরমুক্তিযোদ্ধার প্রজন্মের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। সেই সাথে সারা বিশ্বের ন্যায় সুষম বন্টনের জন্য নারী কোটা, প্রতিবন্ধী কোটা, আদিবাসী কোটার প্রয়োজনীয়তা আছে বলে বক্তরা মত প্রকাশ করেন। আদালত আগামী আগষ্ট মাসে চূড়ান্ত ফয়সালা দেবার কথা বলার পরও যারা কোটার নামে দেশবিরোধী, সরকার বিরোধী ষড়য করছে তাদের শক্ত হাতে প্রতিহত করার এখনই সময় বলে উল্লেখ করা হয়।
মানববন্ধনে জানানো হয় যে, কোটা বিরোধীরা রাজপথ না ছাড়লে আমরাও তাদের প্রতিহত করতে রাজপথ ছাড়বো না এবং সাধারন মানুষদের মুক্তিযুদ্ধ বিরোধী প্রচারনার বিরুদ্ধে সচেতন হবার আহবান জানানো হয়।
Leave a Reply