1. admin@bogurapost.com : admin :
খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থান, বীমাসহ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বগুড়ায় শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থান, বীমাসহ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বগুড়ায় শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৯১ বার
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থান, শ্রমজীবী বীমা, সার্বজনীন পেনশন এবং আর্মি রেটে রেশনিং ব্যবস্থা  চালু করতে আসন্ন বাজেটে  বিশেষ বরাদ্দ রাখার দাবিতে- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে বগুড়া সাতমাথায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিক নেতা কমরেড সাইফুজ্জামান টুটুল, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সহ সভাপতি শ্রমিক নেতা সুরেশ চন্দ্র দাস মনো, সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার বাবু, দপ্তর সম্পাদক আবু রায়হানু প্রমূখ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের ৬ কোটি ৩৫ লাখ শ্রমিকের জীবনের সমস্যাগুলোকে প্রকট করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে খাদ্য, ওষুধ এর মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, গাড়ি ভাড়া, সন্তানের শিক্ষার খরচ বৃদ্ধি, শ্রমজীবীদের জীবনে বাড়তি বোঝা বয়ে এনেছে। শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে তা অর্থনীতিতেও বিরুপ প্রভাব সৃষ্টি করবে। তাই শ্রমজীবী মানুষ এবং বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের স্বার্থে আমরা মনে করি শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন। তাই আমরা দাবি করি আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শ্রমজীবীদের  খাদ্য, বাসস্থান, চিকিৎসা, কর্মসংস্থান, শ্রমজীবী বীমা, সার্বজনীন পেনশন এবং আর্মি রেটে রেশনিং ব্যবস্থা  চালু করতে বিশেষ বরাদ্দ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে সহায়তা করবেন এবং যা দেশের অর্থনীতিকেই গতিশীল রাখবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews