1. admin@bogurapost.com : admin :
গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার, ৮ কোটি টাকা জলে গেল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার, ৮ কোটি টাকা জলে গেল

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪১৬ বার
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটা আসনে জাতীয় সংসদ উপ নির্বচানে আওয়ামী লীগের ডামি প্রাথী হয়ে নির্বাচন করে  মোটা অঙ্কের বিনিময়ে জেলার বিএনপির সহ সভাপতি পদে আসীন হওয়া নাহিদুজ্জামান নিশাদ বহিষ্কার।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ৮ কোটি টাকা দিয়ে দলে আসীন হওয়া নিশাদের টাকাগুলো জলে গেল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, গত ২০২২ সালে গাইবান্ধা সাঘাটা আসনে এ্যাড ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর জাতীয় সংসদ উপ নির্বচানে আওয়ামী লীগের ডামি প্রাথী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিল নাহিদুজ্জামান নিশাদ। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের সাথে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতিকে মোটা অঙ্কের বিনিময়ে জেলা কমিটিতে সহ সভাপতি পদে আসীন হওয়া নাহিদুজ্জামান নিশাদ। সাঘাটা উপজেলায় নিশাদের বাবা বাড়ি হলেও ছোট্ট বেলা থেকে মায়ের বাড়ি বগুড়া শহরের বসবাস করে আসছেন। উক্ত নির্বাচনের সময় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশাদ ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করে বক্তব্য রেখেছিলেন। সেজন্য নিশাদ ভল্ট পরিবর্তন করলেও গাইবান্ধার মানুষ তার ব্যাপারে ভালো জানত না। তারপরও সম্প্রতিতে জাতীয় পত্রিকায় নিউজ ছাপা হয়েছে  টাকা বিনিময়ে জেলা বিএনপির সহ সভাপতি পদে আসীন হয়ে আওয়ামী লীগের ডামি এমপি প্রার্থী নিশাদ। এ নিউজের কয়েক দিনের মাথায় ৮ কোটি টাকা দিয়ে দলে আসীন হওয়া টাকাগুলো  জলে গেলে নিশাদের।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews