1. admin@bogurapost.com : admin :
গাজীপুরে কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ, দগ্ধ ৪ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাজীপুরে কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ, দগ্ধ ৪

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি ওষুধ কারখানায় কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ জন শ্রমিক অজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক জানান, কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতরে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলেন। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews