বগুড়াপোস্ট ডেস্ক
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ জন্য শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
এর আগে গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানায়, চাঁদ দেখা যায়নি। শনিবার ঈদ। বলা হয়, শাওয়াল মাস গণনা অনুযায়ী পূর্ণ ৩০ দিন রোজা শেষে শনিবার সারাদেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে।
এর আগে ধর্ম মন্ত্রণালয় জানায়, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।
গত ১৮ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়। ঐদিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply