1. admin@bogurapost.com : admin :
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: ৭ দিনের রিমান্ডে ইরফান

  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোঝাই এমভি আল-বাখেরা জাহাজে সাত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম খা আদালতে ১০ দিনের রিমান্ড চান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের এপিপি অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম।

এর আগে, বুধবার দুপুরে কুমিল্লা র‍্যাব-১১ সিপিসি-২ কর্মকর্তারা ইরফানকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার রাতে বৃষ্টি এন্টারপ্রাইজের আল-বাখেরা জাহাজের মালিকদের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে হাইমচর থানায় একটি মামলা দায়ের করেন। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা শুনানি করেছি। এই হত্যার আরো কেউ জড়িত আছে কিনা এবং আলামত আছে কিনা, তা উদ্ধারের জন্য আদালত ব্যাপক শুনানি নিয়েছে এবং তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিকভাবে তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আরো তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।

এর আগে, গতকাল মঙ্গলবার বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। পরে আজ বুধবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্রিফ করেন র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন। পরে আজ বিকেলে চাঁদপুর নৌ পুলিশের হাতে আকাশ মণ্ডল ইরফানকে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় নৌ পুলিশের পরিদর্শকও মো. কালাম খা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করেন। আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে পাঠান।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে দুজন মারা যান। নিহতরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews