1. admin@bogurapost.com : admin :
চাঁদা না দেয়ায় গাভি নিয়ে গেছে নেতা বাছুর নিয়ে আদালতে গৃহবধূ!  - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

চাঁদা না দেয়ায় গাভি নিয়ে গেছে নেতা বাছুর নিয়ে আদালতে গৃহবধূ! 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪১৯ বার

ঝালকাঠি প্রতিনিধি

বিশ হাজার টাকা চাঁদা না দেয়ায় গাভি নিয়ে আটকে রেখেছেন এক নেতা। কয়েকজনের কাছে বলেও কোন প্রতিকার না পাওয়ায় বাছুর কোলে নিয়ে আদালতে হাজির হয়েছেন গৃহবধূ। স্বামী পরিত্যক্তা ওই নারী বৃহস্পতিবার বিচার চাইতে আদালতে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরকে দুগ্ধ পান করানোর শর্তে ফিরে যান তিনি। রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের নারগিস আক্তার এ অভিযোগ করেন।

স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া। স্ত্রী ও শিশু সন্তানকে যোগাযোগ না রেখে কোন ধরনের খরচ বহন করছেন না আবুবকর।

গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভি কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে।

কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা অজুহাত দেখিয়ে চাঁদা দাবি করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার সকালে দুধের গরুটি নিয়ে যায়।

মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে।

অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই; যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’

তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য শর্তে ফিরে এবং দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।

শুক্তাগড় ইউপি সদস্য নুর আলম মল্লিক জানান, নারগিস ও বেলালের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews