নিজস্ব প্রতিবেদক
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ২৪ এর ১ যুগ পুর্তি উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় শহরের বড়গোলায় বগুড়া অফিসে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চ্যানেল ২৪ এর সাবেক রিপোর্টার মোহন আখন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া -৫ আসনের সাংসদ আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও বগুড়া -৫ আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু, বগুড়া স্থানীয় সরকারের উপ পরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেসক্লাবে সহ সভাপতি আব্দুস সালাম বাবু, সাবেক সহ সভাপতি আব্দুর রহিম বগরা, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, এ্যাড, বরি পশারী, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার ফরহাদ শাহী। এসময় চ্যানেল ২৪ এর ক্যামেরাপার্সন মোয়াজ্জেম হোসেনসহ বগুড়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কেক কর্তন করা হয়। পরে চ্যানেলটির জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যগণ, চ্যানেল ২৪ এর বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে এই ধারাবাহিক বজায় রেখে আগামীতে আরও শত যুগ চলমান থাক সেই কামনা করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply