1. admin@bogurapost.com : admin :
ছেলের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে মারা গেলেন মা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ছেলের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে মারা গেলেন মা

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়ার সোনাতলায় কৃষক ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে বৃদ্ধা মা আমিনা বেগম (৭৫) কাঁদতে কাঁদতে মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাসরাজ গ্রামে এ ঘটনা ঘটে।

আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী।

এলাকাবাসী স‍ূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুর দেড়টায় উপজেলার উত্তর করমজা গ্রামের জনৈক জামশেদের ফসলি জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান মান্নান। এ অবস্থায় অসাবধানতাবশত পাওয়ার টিলারের ব্যাকগিয়ারে চাপ লেগে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টায় মৃত্যুবরণ করেন তিনি।

ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা আমিনা বেগম কাঁদতে কাঁদতে স্ট্রোক করে সোমবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুইজনের দাফন সম্পন্ন হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেডিকেল থেকে তাদের তথ্য আহ্বান করেছিল। আমরা মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews