নিজস্ব প্রতিবেদক
বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঘাটপার এলাকার মকটেল আইল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত ডাঃ মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু শেরপুর উপজেলায় ডা. মনিরুজ্জামান স্বপনের জন্মদিনে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে মকটেল আইল্যান্ডে এসেছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বগুড়া কোর্ট পরিদর্শক ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ জানান, গ্রেফতারকৃত ডাঃ সামির হোসেন মিশুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply