নিজস্ব প্রতিবেদক
জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা কমিটির অভিষেক বুধবার সকালে (১৫ জানুয়ারী ) অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শরীফ মোঃ ফায়েজুল কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, সাংগঠনিক সচিব মোঃ ইসমাইল হোসেন এলিন সহ মাদারীপুরের বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply