1. admin@bogurapost.com : admin :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ হোতাপাড়া এলাকায় ফুফুর বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। মাহমুদুল হাসান রায়হান গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা। তিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও শেখ রাসেল হলে থাকতেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে গাজীপুরে তার ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে শামীম হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জাবিতে শামীম হত্যার ঘটনায় ১ সেপ্টেম্বর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্টার (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নাম উল্লেখ করে ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মূলত এরপর থেকেই এজাহারভুক্ত আসামিরা পলাতক রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews