1. admin@bogurapost.com : admin :
জুলাই আন্দোলনের শহীদ রিকশা চালক রনি স্মরণে শিবগঞ্জে বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জুলাই আন্দোলনের শহীদ রিকশা চালক রনি স্মরণে শিবগঞ্জে বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শিবগঞ্জের কৃতি সন্তান, জুলাই আন্দোলনের শহীদ রিকশা চালক রনি মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা রনির গ্রামের বাড়ির মসজিদে জুম্মা নামাজ শেষে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশনায় উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ রনির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও আনোয়ারুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্টার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।

উল্লেখ, রনি মিয়া গত বছর জুলাই মাসের দিকে ঢাকা সাভার বাস্ স্ট্যান্ডে রিকশা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। তার অবুঝ দুটি সন্তান ও স্ত্রী এবং মা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews