1. admin@bogurapost.com : admin :
জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তি লিঙ্গ কেটে দিয়েছে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় এক ব্যক্তি লিঙ্গ কেটে দিয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩২৯ বার
নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা আত্মরক্ষার্থে মেজবাউল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির লিঙ্গ  কেটে নিয়েছে। গত শুক্রবার এমন ঘটনা ঘটেছে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে। মেজবাউল ওই এলাকার আলতাফ আলীর পুত্র।
জানা গেছে, মেজবাউল ইসলাম উক্ত গৃহবধূকে কু-প্রস্তাব দিতো। এর এক পর্যায়ে শুক্রবার দিনগত রাতে বাড়ি কেউ না থাকার সুযোগে মেজবাউল গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূ আত্মরক্ষার জন্য ব্লেড দিয়ে মেজবাউলের লিঙ্গ কেটে দেয়। এতে মেজবাউল গুরুতর আহত হয়ে পড়লে
প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে বগুড়া থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
আহত মেজবাউলের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করে জানান,  মেজবাউলের অভিভাবকগণ কালাই থানায় মামলা করবে। মেজবাউল সুস্থ করা নিয়ে তারা ব্যস্ত আছে। আজকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews