বগুড়াপোস্ট ডেস্ক
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
তিনি বলেন, সাঈদা মুনা ও তৌহিদুল ইসলাম একে অপরের যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে সেই অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়।
দুদক চেয়ারম্যান জানান, যেসব আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং এবি ব্যাংক।
Leave a Reply