নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে গ্রেফতার হওয়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি ও গরীবের ডাক্তার নামে খ্যাত ডাঃ সামির হোসেন মিশু জামিনে মুক্তি পেয়েছেন।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠানে থাকা অবস্থায় শেরপুর থানার ওসি মইনুদ্দিনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ শেরপুর থানায় গিয়ে গ্রেফতারকৃত ডাঃ মিশুকে সদর থানায় নিয়ে আসেন।
পরদিন আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সোমবার (২৯ জুন) আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
এর আগে গত ২৩ জুন রাতে বগুড়ার শেরপুর উপজেলার মকটেল রেস্টুরেন্ট থেকে ডাঃ সামির হোসেন মিশু (৫৮) কে গ্রেফতার করা হয়েছিল।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply