1. admin@bogurapost.com : admin :
ডিপোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানি মন্ত্রী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ডিপোতে পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানি মন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৫২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে। অযথা পেট্রল পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই। সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রল পাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই।
মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কাছে এবং যারা গাড়ি চালান, তাদের কাছে আমার আহ্বান থাকবে- আপনারা প্রয়োজনের বেশি তেল নেবেন না, সেক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। গত বছরের তুলনায় এই বছর ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। এ চেষ্টা অব্যাহত থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় ডিপোগুলো বন্ধ ছিল। সেজন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয়নি। এজন্য হয়তো পেট্রল পাম্পগুলোতে তেলের স্বল্পতা থাকতে পারে। তবে আজ সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে। পেট্রল পাম্প তেল পাবে। তেলের জন্য পাম্পে লাইন দেওয়ার প্রয়োজন নেই।

মন্ত্রী আরো বলেন, আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাব যে, আপনারা প্যানিক হবেন না। আপনারা প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিয়ে স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। তেল নিয়ে কোনো সংকট হবে না।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews