1. admin@bogurapost.com : admin :
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরের প্রথম ভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

তিনি আরো বলেন, গণভোট সংসদ নির্বাচনের আগে না পরে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনারের নজরে আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন।

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে ইসি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। এ সম্পর্কিত কার্যক্রম আমরা সম্পন্ন করে ফেলেছি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews