ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়াড কাউন্সিলর আউয়াল হোসেনের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হরিজনদের ওপর নির্মম হামলার প্রতিবাদে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে সাতমাথায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা এ মানববন্ধন আয়োজন করে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, হরিজন ঐক্য পরিষদের সভাপতি দীপক হরিজন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি.ডাক্তার এনসি বাড়ই, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা সাধারণ সম্পাদক তপন কুমার চক্রবর্ত্তী, পুজা উদযাপন কমিটি পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, আদিবাসী গবেষণা পষ’দের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, শাওন বাঁশফোড়, দীপক বাঁশফোড় প্রমুখ।
বক্তারা বলেন, কাউন্সিলর আউয়াল হোসেনের সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিলম্ব করলে সারাদেশে হরিজন ঐক্য পরিষদ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Leave a Reply