1. admin@bogurapost.com : admin :
তারেক রহমানের শ্বশুরের ৪১ তম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

তারেক রহমানের শ্বশুরের ৪১ তম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার

নিজস্ব প্রতিবেদক

সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এম আর ইসলাম স্বাধীন, অ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাড. আব্দুল বাসেদ, মাহবুবুর রহমান বকুল, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews