বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের জুবিলী ইন্সটিটিউশন ভোট কেন্দ্রের মধ্যে জলাবদ্ধতা। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার তিন উপজেলা পরিষদ নির্বাচনের কাল বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে তিন উপজেলার ৩৩২টি কেন্দ্রে ব্যালটবাক্স সহ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে। মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সদর উপজেলার ১৪৬ টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)
ফিরোজা পারভীন, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাঃ
আছিয়া খাতুন, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতব্য জেলার বগুড়ার সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন, এরমধ্য সদরে ১৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট ৪ লাখ ৩৪ হাজার ২২৯জন, শিবগঞ্জে ১১৪ কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫জন এবং শাজাহানপুরে ৭২ কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপুর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।
Leave a Reply