1. admin@bogurapost.com : admin :
দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

দিনাজপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক এমপি শিবলী সাদিক ও মনোরঞ্জন শীল গোপালসহ ৮৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ জনকে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কোতয়ালী থানায় এই মামলাটি দায়ের করেন দিনাজপুর সদর উপজেলার উত্তর শেখপুরা গ্রামের মো. আক্কাস আলীর স্ত্রী মোছা. রাশেদা খাতুন।

মামলার এজাহারে মোছা. রাশেদা খাতুন উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন হাজার হাজার ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী মিছিলে আমার ছেলে মো. আশরাফুল আলম (৩৪) অংশগ্রহণ করে। দুপুর ১২টায় মিছিলটি দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে এলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সুপরিকল্পিত ও প্রত্যক্ষ নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে মিছিলের ওপর হামলা চালায়। এতে শত শত ছাত্র-জনতা গুরুতর জখম হয়। এর মধ্যে আমার ছেলে আশরাফুল আলমের শরীরের বিভিন্ন অংশে ৭টি গুলিবিদ্ধ হয়। এর মধ্যে তার ডান চোখ গুলিবিদ্ধ হয়ে চিরতরের জন্য অন্ধ হয়ে যায়। তাকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতাল ও পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে দিনাজপুরসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও তার শরীরে এখনও গুলির স্পিন্টার রয়েছে। বর্তমানে সে শরীরে গুলির স্পিন্টার নিয়ে ছটফট করছে। যে কোন সময় তার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মামলায় উল্লেখিত আসামিরা ছাড়াও বিরল পৌরসভার মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার, বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

কোতয়ালী থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, মামলার তদন্তভার এসআই মো. রাজা মিয়াকে দেয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews