1. admin@bogurapost.com : admin :
দেশে করোনায় আবারো একজনের মৃত্যু, শনাক্ত ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

দেশে করোনায় আবারো একজনের মৃত্যু, শনাক্ত ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৮৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

এই সময়ের মধ্যে ২১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়ায় ১৪.২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৩.০৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যু। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দেশে করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মৃত্যু হয়েছিল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews