1. admin@bogurapost.com : admin :
দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

জনগণকে শান্ত থাকা এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেয়া থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরীসহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আদালত চত্বরে তাকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান আটকে রাখে তার ইসকন সমর্থকরা। অনুরোধের পরও তাদের সরাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এরপরই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে লালদীঘির রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এদিন সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অনেকে। এদিন হামলাকারীরা আদালদের কেন্দ্রীয় মসজিদেও ভাঙচুর চালায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews