1. admin@bogurapost.com : admin :
দেশের ১২ জেলায় বন্যার আশঙ্কা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশের ১২ জেলায় বন্যার আশঙ্কা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বৃষ্টি ও উজানের ঢলে দেশের নদ-নদীগুলোতে দ্রুত পানি বাড়ছে। বিশেষ করে তিস্তা, পদ্মা ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি বা এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ১২ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকটি জেলায় ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি ও চরাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

শুক্রবার প্রকাশিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা সিলেট ও রংপুর বিভাগে এবং উজানে মাঝারি-ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের ধরলা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টা উক্ত নদীসমূহের পানি সমতল হ্রাস পেলেও তৃতীয় দিন পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে, গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে, পরবর্তী চারদিন পানি সমতল হ্রাস পেতে পারে। পদ্মা নদীর পানি সমতল আগামী দুইদিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে যা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। পরবর্তী দু-দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগের আত্রাই, মহানন্দা, করতোয়া, ঘাঘট ও যমুনেশ্বরী নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আপার আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানি সমতল ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টা উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উক্ত সময়ে আত্রাই নদী নওগাঁয় বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

সিলেট বিভাগের কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী দুইদিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী একদিন বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজমান আছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন স্বাভাবিক জোয়ার বিরাজমান থাকতে পারে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews