1. admin@bogurapost.com : admin :
নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রীসহ ৪ জনকে গলা কেটে হত্যা - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

নওগাঁর নিয়ামতপুরে স্বামী স্ত্রীসহ ৪ জনকে গলা কেটে হত্যা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০৩ বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি বাড়ী থেকে স্বামী, স্ত্রী, ছেলে ও মেয়ের গলাকাট মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩৬), পিতা- নমির উদ্দিন, স্ত্রী মোসাঃ পপি সুলতানা (২৫), মাদ্রাসা পড়ুয়া ছেলে জাকির হোসেন (১৪) এবং শিশু কন্যা সাদিয়া ইসলাম মৌ (৪)। বিষয়টি নিশ্চত করেছে থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২১ এপ্রিল মঙ্গলবার রাতে তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় হাবিবুর রহমানসহ তার স্ত্রী, ছেলে ও মেয়েকে গলা কেটে হত্যা করে। সকালে হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন ঘরের দরজার কাছে রক্ত দেখতে পেয়ে ঘরে প্রবেশ করলে খাটের উপর বিছানার চাদর দিয়ে ঢাকা গলা কাটা অবস্থায় নিহতদের দেখতে পায়।

পরে নিয়ামতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। কীভাবে কেন তারা খুন হলো তা জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ্ আল মাহমুদ শাওন, নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে জামাই, নাতি-নাতনীকে যারা হত্যা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার কওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews