বগুড়াপোস্ট ডেস্ক
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পঁচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয়জন যাত্রী নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply