1. admin@bogurapost.com : admin :
নাটোরের গুরুদাসপুরে দুই সহকারী অধ্যাপকের নামে কাফনের কাপড় - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নাটোরের গুরুদাসপুরে দুই সহকারী অধ্যাপকের নামে কাফনের কাপড়

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে কলেজের শিক্ষক-কর্মচারীসহ পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি অনেকেই পরিকল্পিত হুমকি হিসেবে দেখছেন।

জানা যায়, সম্প্রতি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়। ডাকযোগে আসা এসব পার্সেল গ্রহণের পর বিষয়টি জানাজানি হলে সহকর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।

ভুক্তভোগী দুই শিক্ষক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ জানান, এ ধরনের ঘটনা তাদের জন্য সরাসরি প্রাণনাশের হুমকির ইঙ্গিত বহন করে। তারা বলেন, আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত। কোনো বিরোধ বা শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটিতে পরিচালনা পর্ষদের সভাপতির পরিবর্তন হয়েছে। এ প্রেক্ষাপটে কোনো গোষ্ঠীগত দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও নানা আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের নামে এ ধরনের ন্যাক্করজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলার। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে তদন্ত শুরু করা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews