1. admin@bogurapost.com : admin :
নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বগুড়া জেলা বিএনপি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বগুড়া জেলা বিএনপি

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭৯ বার

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দ। তাদের দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই নির্বাচনে যেতে ভয় পায়। এসব দল নির্বাচনে যেতে চায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই চলবে এবং যতদিন নির্বাচন না হবে, ততদিন তারা রাজপথে থাকবে বলে ঘোষণা দেন নেতারা।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। পরে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউসের সামনে পুলিশ প্লাজার কাছে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে শহীদদের স্মরণ করে নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকার করেছেন—আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক শহীদ পরিবারকে চাকরি দেওয়া হবে। তারা জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবিও জানান।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে নেতারা অভিযোগ করেন, একটি দল চব্বিশের জুলাইকে ‘হাইজ্যাক’ ও বিজয়কে দলীয়করণের চেষ্টা করছে। এ প্রচেষ্টাকে তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়কে যেমন একটি দল হাইজ্যাক করার ষড়যন্ত্র করেছিল, তেমনি এখনো একটি দল জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করার অপচেষ্টা চালাচ্ছে।

জেলা বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বিএনপি নেতা-কর্মীদের অবদান অনন্য। দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরবচ্ছিন্নভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। এই সংগ্রামে বহু নেতা গুম-খুন হয়েছেন, লক্ষ নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাগারে গেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তবুও তারা রাজপথ ছাড়েননি। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর ৪টা থেকে বাদ্য-বাজনার সঙ্গে মিছিল নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, আবু হাসান, সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, হাবিবুর রশিদ সন্ধান, এম আর হাসান পলাশ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews