1. admin@bogurapost.com : admin :
নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ২০ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত ২০

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়। তারা ঘটনাস্থল থেকে যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে- পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উলটে পড়ে রয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন।

আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মকর্তা বিনীত পাল বলেন, ‘১৫ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।

এএনআই আলমোড়ার জেলা দুর্যোগ কন্ট্রোল রুমকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। তবে অন্য সংবাদমাধ্যমে আরও বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে।

মহকুমা শাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেতরে অনেকেই এখনো আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসনের কাছে দুর্ঘটনাটির খবর যায় সকাল ৯টা নাগাদ।

জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন, ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন বাসটিতে। গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে বাসটি যাচ্ছিল। ২০০ মিটার গভীর খাদে সেটি পড়ে গিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, প্রশাসনিক কর্মকর্তাদের প্রয়োজনয়ীয় সব পদক্ষেপের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রামনগরের কাছে বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যের। জেলা প্রশাসনকে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Deprecated: Function WP_Query was called with an argument that is deprecated since version 3.1.0! caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews