1. admin@bogurapost.com : admin :
নিয়ন্ত্রণরেখায় ৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

নিয়ন্ত্রণরেখায় ৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪১৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাল্টা হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী সাহসের সঙ্গে জবাব দিয়েছে। শত্রুপক্ষের ঘাঁটিতে কার্যকর হামলা চালিয়েছে। ৪০ থেকে ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে।

তবে ভারতের পক্ষ থেকে এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের পুঞ্চ জেলার পুলিশ বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক এবং এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষের আশঙ্কায় সীমান্তবর্তী গ্রামগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।

গত কয়েক দিন ধরে কাশ্মীর সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার ভোররাতে ভারতের বিমান হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ করেছে ইসলামাবাদ। এর জবাবে পাকিস্তান পাল্টা সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়।

এর আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল, তারা ভারতীয় সামরিক ঘাঁটিতে গোলাবর্ষণ করে এবং ভারতের পাঠানো ২৫টি কামিকাজে ড্রোন ভূপাতিত করে।

অন্যদিকে, ভারতও জানিয়েছে, তারা পাকিস্তানের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং তাদের পাল্টা হামলায় ১০০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews