1. admin@bogurapost.com : admin :
নেত্রকোনায় স্বামী হত্যাকাণ্ডে স্ত্রীর মৃত্যুদণ্ড - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নেত্রকোনায় স্বামী হত্যাকাণ্ডে স্ত্রীর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে কুঠারের আঘাতে স্বামী রুক্কু মিয়াকে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম-মুন-মঞ্জুরী । বিচারক তৎসহ রুবিনা আক্তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

২০২১ সালের ১৪ মে ঈদের দিন বাবার বাড়ি ডেকে নিয়ে রাতে স্বামী রুক্কু মিয়াকে মাথায় কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেন। রুক্কু মিয়ার ছোট ভাই আসাদ মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় ভাইয়ের স্ত্রীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। পুলিশি তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিলে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী আবুল হাসেম মামলার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে জানান, ঘটনার ১০ বছর পূর্বে পুর্বধলা উপজেলার রুক্কু মিয়ার সাথে কলমাকান্দা উপজেলার রুবিনা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। রুক্কু মিয়া চাকরি করার সুবাদে ঢাকার গাজীপুরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থাকায় হত্যাকাণ্ডের একমাস আগে রুবিনা আক্তার স্বামীর সঙ্গে ঝগড়া করে নেত্রকোণার কলমাকান্দা কৈলাটি গ্রামে বাবার বাড়ি চলে আসেন। পরে ঈদের ছুটিতে রুক্কু মিয়া নিজ বাড়ি জেলার পূর্বধলায় আসেন। এরপর সন্তানদের দেখার ইচ্ছা হলে ঈদের দিন (১৪ মে ২০২১) শ্বশুর বাড়ি যান। সেখানে সেদিন রাতে থাকেনও। কিন্তু পরিকল্পিতভাবে ঘুমন্ত অবস্থায় রুক্কু মিয়াকে কুঠার দিয়ে মাথায় আঘাত করে হত্যাকাণ্ড ঘটায় স্ত্রী।

এদিকে রুক্কু মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। পরদিন ১৫ মে রুবিনার ভাই মো. রুবেল মিয়া রুক্কু মিয়ার ভাইকে মোবাইল ফোনে জানায় তার বড় ভাই মাথায় আঘাত পেয়েছে। এই খবর পেয়ে আসাদ মিয়া পুালিশসহ ঘটনাস্থলে পৌঁছে রুক্কু মিয়ার মরদেহ বিছানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওইদিনই রুক্কু মিয়ার ভাই বাদী হয়ে ভাইয়ের স্ত্রীকে একমাত্র আসামি করে থানায় মামলা দাযের করেন।

পুালিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews