নিজস্ব প্রতিবেদক
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় ও জেলা কার্যালয় আয়োজিত শোভাযাত্রা , আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ হলরুমে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ( উপ সচিব) মুহাঃ আহসান হাবিব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার। স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাথীর বিন মোহাম্মদ। শেষে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরুস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এসময় সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply