1. admin@bogurapost.com : admin :
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া হয়েছে। এ জন্য ২০০টি পিকআপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এসব পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সারাদেশের ৪৬০টি থানাসহ বিভিন্ন পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, পুলিশের যানবাহন সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়া হয়েছে। থানার জন্য ২০০টি পিকআপ ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলছে, যা আজ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উঠবে।

এসব সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews