বগুড়াপোস্ট ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না। তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।
এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, র্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাইরোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে তিনি গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে পুশইন হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানান তিনি।
Leave a Reply