1. admin@bogurapost.com : admin :
প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, বগুড়ায় বিয়ের ৪ মাস পর স্বামীর সর্বস্ব নিয়ে উধাও স্ত্রী  - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, বগুড়ায় বিয়ের ৪ মাস পর স্বামীর সর্বস্ব নিয়ে উধাও স্ত্রী 

  • আপডেট সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের ৪ মাস পর বিপুল হোসেন নামে এক যুবকের বাসা থেকে দুই লক্ষাধিক টাকা ও গহনাসহ সর্বস্ব নিয়ে উধাও হয়েছে এক নারী। অভিযুক্ত মিথিলা আক্তার মুক্তা (৩৬) নামের ওই নারী আগের স্বামীর যোগসাজশে এমন কাজ করেছে বলে জানা গেছে। ফেসবুক ব্যবহারকারী যুবকরা এমন শুনে সাবধান হবেন।

এর একদিন পরই বিপুলকে তালাকনামা পাঠিয়েছে মিথিলা। ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোল এলাকায়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর বিপুল হোসেন বাদি হয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদর এলাকার মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী জাফর ইমাম সাগর ও শ্বশুর জাফরুল ইমামের বিরুদ্ধে যশোর আদালতে প্রতারণা ও চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। আদালত বাদির দায়ের করা অভিযোাগটি আমলে নিয়ে ডিবি পুলিশ যশোরকে তদন্ত করার নির্দেশ দেন। বাদি বিপুল হোসেন সান্তাহারের একটি ভাড়া বাসায় থাকতেন।

মামলা সূত্রে জনা যায়, বেনাপোলের বিপুল হোসেনের সাথে মিথিলা আক্তার মুক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয় ও তাদের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ২৩ জুন যশোরে এক লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করেন।

এভাবে সংসার করাকালে গত ৬ অক্টোবর আত্মীয়ের পরিচয়ে মিথিলার আগের স্বামী ও শ্বশুর বিপুল হোসেনের বাড়িতে বেড়াতে যান। সেখানে মিথিলার বাবা স্ট্রোক করে ঢাকায় মরণাপন্ন রয়েছেন এমন কথা বলে মিথিলা বিপুল হোসেনের কাছে থেকে এক লাখ টাকা নেন এবং গোপনে আলমারি থেকে আরও এক লাখ ১৬ হাজার টাকা ও গহনা নিয়ে তার আত্মীয় পরিচয়ে যাওয়া আগের স্বামীর সাথে চলে আসেন। এর পরদিন ৭ অক্টোবর বিপুল হোসেনকে তালাকনামা পাঠিয়ে দেন।

বিপুল হোসেন জানান, তিনি মিথিলার খোঁজে পাঁচবিবি এসে জানতে পারেন মিথিলা আক্তার মুক্তা অপর বিবাদিদের যোগসাজশে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে একাধিক বিয়ে করার পর তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে তালাকনামা পাঠিয়ে প্রতারণা করেন। তার দুই সন্তান রয়েছে। বিষয়টি জানার পর মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে এই প্রতারণা মামলাটি করেন।

মিথিলা আক্তার মুক্তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার শ্বশুর জাফরুল ইমাম জানান, তার ছেলের স্ত্রী মিথিলা আক্তার মুক্তার ঘটনাটি তিনি শুনেছেন এবং যশোর আদালতে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews