1. admin@bogurapost.com : admin :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় জাতীয়পার্টির বিক্ষোভ সমাবেশ-মিছিল - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বগুড়ায় জাতীয়পার্টির বিক্ষোভ সমাবেশ-মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৭ বার

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে বগুড়া জেলা জাতীয় পাটি আয়োজিত গাজাও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে মহিলা, শিশু ও বেসামরিক ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টির কার্যকালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে থানার মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে জেলা জাপার সহ সভাপতি ফজলে রহিম মঞ্জুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ লুৎফর রহমান সরকার স্বপন সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল গনি সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য জিএম বাবু মন্ডল, জেলা কমিটির দপ্তর আরিফুল ইসলাম শহীদ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জাটা নেতা সুলতান আহমেদ, সোহাগ সরকার, বাবু, যুবনেতা ইমরান নাজির, ফজলুল হক, মুনছের, আব্দুর রশিদ, আব্দুল হারিম, তাজু ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা ও হামলা অবিলম্বে ইজরাইলের বন্ধ করতে হবে এবং বাংলাদেশ দেশকে রাস্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। জিএম কাদের সহ জাতীয়পাটির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews