1. admin@bogurapost.com : admin :
ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে আছে। সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে।

রোববার রাষ্ট্রীয় ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমজান সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

গাজার ভয়াবহ মানবিক সংকটের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত রমজান বলেন, গাজায় খাবার নেই, ওষুধ নেই। শিশুরাই প্রধান শিকার। এ সময় বাংলাদেশ সরকার যে দুর্দান্ত সহায়তা দিয়েছে, সেটি আমাদের জন্য অমূল্য। অনেক বাংলাদেশি নাগরিকও ব্যক্তিগতভাবে অর্থ পাঠাচ্ছেন খাদ্য ও ওষুধের জন্য। আমাদের জনগণ জানে, এই সাহায্য বাংলাদেশ থেকে এসেছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।

রাষ্ট্রদূত আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘বৃহত্তর ইসরায়েল মানচিত্র’ প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। একইসঙ্গে বাংলাদেশে আরো ফিলিস্তিনি পণ্য আমদানির বিষয়ে বিবেচনার আহ্বান জানাচ্ছি।

এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং সরকারের সর্বাত্মক সাফল্য কামনা করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে আছে। সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়িত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews