1. admin@bogurapost.com : admin :
বগুড়া খাঁন মার্কেট দোকান মালিক সমিতির ইনছান সভাপতি জহুরুল সা: সম্পাদক নির্বাচিত - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়া খাঁন মার্কেট দোকান মালিক সমিতির ইনছান সভাপতি জহুরুল সা: সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেটের ত্রি-বার্ষিক নির্বাচনে মো: ইনছান আলী (ছাতা) ১১৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। এ পদে তাার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহম্মেদ মোস্তফা (চেয়ার) পেয়েছেন ৭৫ ভোট। সাধারন সম্পাদক পদে মো: জহুরুল ইসলাম (টিউবয়েল) ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহিদুল বারী জাহিদ (উটপাখি) পেয়েছেন ৬৮ ভোট।

২২ নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলা দোকান মালিক সমিতি খাঁন মার্কেটের নির্বাচন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অত্র মার্কেটের নিচতলায় ভোট গ্রহন করা হয়। সংগঠনের মোট ২১০ জন সদস্যর মধ্যে ২০৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ১৯টি পদে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭ জন প্রার্থী।

সংগঠনে এবারের নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ সভাপতি মো: আপেল মাহমুদ (আপেল), মো: ছামছুর রহমান (চশমা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: আবু সাহীন মোল্লা  (ঘোড়া), মো: আরিফুর রহমান রনি (মোটরসাইকেল), কোষাধক্ষ্য পদে  মো: ওয়াহেদুজ্জামান প্রিন্স (ডাব), সাংগঠনিক পদে মো: ফারহান তোহা (হরিন) প্রচার সম্পাদক পদে মো: আব্দুল মমিন  খেজুর গাছ), ক্রিড়া সম্পাদক পদে মো: শাহিদুল ইসলাম (সাইকেল), দপ্তর সম্পাদক পদে মো: আনোয়ারুল সাদাত (দোয়ত কলম), সদস্য পদে মো: জাহাঙ্গীর আলম রকেট (টেবিল), শ্রী—সুজয় কুমার সরকার (প্রজাপতি), মো: ওয়াজির হাসান খান নোবেল  (দোয়েল পাখি), মো: আ: খালেক (মিনার), মো: রাজিব শেখ (মোমবাতি), মো: আব্দুস সালাম সাজু (মাইক), মো: তাজুল ইসলাম (চাকা) নির্বাচিত হয়েছেন। এছাড়াও ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews