1. admin@bogurapost.com : admin :
বগুড়া দুপচাঁচিয়ায় মাকে হত্যা দায়ে ছেলে সাদকে ৩ দিনের রিমান্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়া দুপচাঁচিয়ায় মাকে হত্যা দায়ে ছেলে সাদকে ৩ দিনের রিমান্ড

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৯১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা পেয়ে মা সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্রিজে রাখার দায়ে গ্রেফতারকৃত মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যায় এই আদেশ দেন।
১০ নভেম্বর রবিবার দুপুরে হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শাশ্বরোধ করে মাকে হত্যা করে সাদ বিন আজিজুর রহমান। পরে মায়ের হাত-পা ও মুখ বেঁধে  মৃতদেহ ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে। এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে। র্যাব ১২ সদস্যরা পরিবারের সদস্যদের সন্দেহ হলে বাবা, ছেলেসহ তিন জনকে বগুড়া ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ছেলে সাদ বিন আজিজুর রহমান মা সালমা খাতুনকে হত্যা করার কথা স্বীকার করে। পরে বাবাসহ দুইজনকে ছেড়ে দিয়ে  মঙ্গলবার দুপুরে ছেলে সাদকে দুপচাঁচিয়া থানা পুলিশে হস্তান্তর করে। থানা পুলিশ বুধবার আদালতে হাজির করে সাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে নিহতের বড় ছেলে নাজমুস সাকিব বাদী হয়ে মাকে হত্যা করায় ছোট ভাইকে অভিযুক্ত করে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews