নিজস্ব প্রতিবেদক
বগুড়া সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলা নামক স্থানে সারিয়াকান্দী টু বগুড়া গামী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন গুরুতর আহত ২ জন।
শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় সারিয়াকান্দী উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাঁঠালতলায় সারিয়াকান্দী টু বগুড়াগামী সিএনজি অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি নিহত চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে শুকুর আলী (৪০), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুঠিবাড়ীর বিমল চন্দ্রের ছেলে বিপুল চনদ্র (৩৮), স্ত্রী মমতা রানী (৩২)।
আহতরা হলেন, নিহত বিপুল চন্দ্রের মেয়ে রুপা (১২) ও ছেলে বিপ্লব (৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সারিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামিউল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, দুঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা আটক করে থানায় আনা হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply